1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৭৫ Time View

ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার ওপর নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো রাশিয়াকে ঋণ দিতে পারবে না। তাছাড়া, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে মস্কোকে বাড়তি ঋণ কিংবা কোনোরকম অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তায়ও বাধা দেবে ওয়াশিংটন।

গত বছরের চৌঠা মার্চ যুক্তরাজ্যের সলসবেরি শহরে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, তাদের দু’জনকে নার্ভ এজেন্ট রাসায়নিক গ্যাস প্রয়োগ করা হয়েছিল।

যুক্তরাজ্য শুরু থেকেই দাবি করে আসছে, রাশিয়ার গুপ্তচররাই স্ক্রিপাল ও তার মেয়েকে মারতে চেয়েছে। পরীক্ষায় ওই নার্ভ এজেন্ট রাশিয়ার তৈরি বলে প্রমাণ পাওয়ারও দাবি করে যুক্তরাজ্য। তবে রাশিয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ