1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

রামপুরায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ আটক তিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৬৩ Time View

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করেন র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) র‍্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১০ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রামপুরা থানা এলাকার জাকির গোল্লির শুকরিয়া ভবনে ২৮ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরোনিয়ামসহ তিন জনকে আটক করেছে।

আটকৃতরা হলেন- এবিএম সিদ্দিকী প্রঃ বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান(৩৩), মো. মিজানুর রহমান(৫০)।

এসময় তাদের কাছ থেকে ১টি চামড়ার বাক্স, ১টি ছোট চামড়া ও স্টীলের বাক্স যাহার গায়ে উপর ইংরেজীতে URANIUM ATOMIC ENERGY METALIC ELEMENT ATOMIC WEIGHT 222.07 (A) 2L.B LABPROS, ১ টি রিমোট, ১ টি ম্যানুয়েল বই, ১টি গ্যাস মাস্ক, ১টি ইলেটকট্রিক মিটার, ১টি রাবারের ড্রপার, ১টি স্টীলের ঢাকনাযুক্ত কাচের পট, ৫টি কাচের তৈরি ছোট চিকন পাইপ ১টি কেচি, ১টি মিটার, ১টি কালো কম্পাস, ২ টি পাইপ সদৃস্য বস্তু, ১ টি মেটাল ছাকনি, ১টি ক্যাটালগ, ১ জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গাউন) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন উৎস হতে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করে তা বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামাল ও আসামীদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ