1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬১ Time View

ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বার্সার। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে কাতালানরা। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে সেভিয়া। এমনকি কোপা দেলরেতে বার্সাকেও হারিয়েছে তারা। এবার ঘরের মাঠে লা লিগায় খেলবে তিনে থাকা বার্সার বিপক্ষে। পয়েন্ট টেবিলের চারে থাকা সেভিয়া বার্সাকে হারালেই উঠে যাবে তিন নম্বরে। সব মিলিয়ে পজিশন ধরে রাখতে ম্যাচটিতে জিততেই হবে বার্সাকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবাইকে দায়িত্ব নিতে বলেছেন কোম্যান। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ডাচ কোচ বলেন, ‘সব সময় দলের সেরা খেলোয়াড়ই ম্যাচ বের করে দেবে, এটা হতে পারে না। এটা হওয়া উচিতও নয়। লিও (লিওনেল মেসি) এই মৌসুমে এখনই ১৮ গোল করে ফেলেছে। অন্যরা সবাই মিলে এই গোল করেছে। এলচের বিপক্ষে লিওই তো দুটো গোল করল। অন্যরা এবার ওর পাশে দাঁড়াক। সব সময় কেন সেরা ফুটবলাররের ওপর দল নির্ভর করবে? সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু অভিজ্ঞরাই সব করে দেবে না।’

লা লিগার পর আগামী বুধবার কোপা দেলরের সেমিফাইনালের ফিরতি লেগে এই সেভিয়ার বিপক্ষেই খেলবে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি। এবার টিকে থাকতে ঘরের মাঠে জিততে হবে ৩-০ গোলে।

সেভিয়ার বিপক্ষে পরপর দুটি ম্যাচ। চাপ অনুভব হচ্ছে কিনা জানতে চাইলে কোম্যান বলেন, ‘প্রতিটি মুহূর্তই এখন কঠিন। সেটা সবার জন্যই। আগামী কয়েক দিনে উপরের দিকে থাকা সব ক্লাবকেই নিজেদের মধ্যে খেলতে হবে। তাহলে কেন শুধু বার্সার কথা বলা হচ্ছে? চাপ সবারই আছে। এটা মাথায় রাখছি যে আমি বার্সেলোনার মতো ক্লাবের কোচ। এখানে কোচদের সবসময়ই চাপ নিয়ে কাজ করতে হয়।’

কোম্যান আরো বলেন, ‘ম্যাচ দুটি আলাদা। শনিবার (আজ) লিগ ম্যাচ এবং বুধবার কোপা। আমরা দুটোই জেতার চেষ্টা করব। কোপার প্রথম লেগের ফল আমরা জানি এবং লিগে শিরোপা দৌড়ে থাকতে আমরা জয়ের ধারা ধরে রাখতে চাই। পয়েন্ট আদায় করে তালিকার শীর্ষে থাকা দলগুলোকে চাপে রাখা দরকার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ