1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

রাতে তিন তালাক, সকালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; নেপথ্যে…

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৬৩ Time View

গত বুধবার দেশটির রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে এক বধূকে মারধর করে তিন তালাক দেন তার স্বামী। পরে আজ বৃহস্পতিবার সকালে নুরবানুর (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

গত মঙ্গলবারই দেশের সংসদে পাশ হয়েছে তিন তালাক বিল। তার ঠিক একদিনের মধ্যেই এই ঘটনা ঘটল। ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূর স্বামী তিন তালাক বলাতেই অভিমান করে আত্মহত্যা করেছেন। তবে খুনের সন্দেহও গাঢ় হচ্ছে। কারণ বুধবারই নাকি তিন তালাকের হুমকি পেয়ে কাতর হয়ে ওই গৃহবধূ ফোন করেছিলেন তারা মাকে। তাকে মেরে ফেলা হতে পারে এমনই আশঙ্কার কথা জানিয়েছিলেন।

ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দক্ষিণ বিষ্ণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুন্দরলাল। তাস (প্লেয়িং কার্ড) খেলা নিয়ে প্রায় দিনই স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগে থাকতো। স্ত্রী তাস খেলার বাধা দেওয়ায় বুধবার রাতে স্ত্রীকে মারধর করে সুন্দরলাল। পাশাপাশি গ্রামবাসীদের সামনেই স্ত্রীকে তিন তালাক দেন। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে তার স্ত্রী নুরবানুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে প্রতিবেশীদের অভিযোগ, মারধরের পর শ্বাসরোধ করে নুরবানুকে খুন করে সুন্দরলাল ও তার বাবা-মা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ওই বধূর স্বামী শ্বশুর ও শাশুড়ি।

স্থানীয় পুলিশ জানায়, নুরকে হত্যা করা হয়েছে, নাকি সর্বসমক্ষে স্বামী তিন তালাক দেওয়ায় সে অভিমানে আত্মঘাতী হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা দু’রকম অভিযোগই পেয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ