1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

রাণী এলিজাবেথের মৃত্যু ও সংবাদপাঠকদের প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০১১
  • ৩০৯ Time View

লন্ডন: ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সংবাদ ঘোষণার পূর্ব প্রস্তুতি হিসেবে এর সব নতুন সংবাদপাঠকদের প্রশিক্ষণ দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৮৫ বছর । তিনি যদি মারা যান তাহলে তার মৃত্যুর সংবাদ কিভাবে ঘোষণা করা হবে এজন্যই এই প্রশিক্ষণ।

২০০২ সালে রাণী এলিজাবেথের মা মারা যান। লাল রংয়ের টাই এবং ধূসর স্যুট পরে তার মৃত্যুর এই সংবাদ পরিবেশন করেন বিবিসির বর্ষীয়ান সংবাদপাঠক পিটার সিজনস। ফলে, বিবিসি খুব সমালোচনার মুখোমুখি হয়।

লন্ডনের একটি পত্রিকার খবরে বলা হয়, এই সমালোচনার হাত থেকে বাঁচতেই বিবিসি আগে ভাগে প্রস্তুতি নিতে শুরু করেছে এবং এরই অংশ হিসেবে এর নতুন সংবাদকর্মীদের ‘ক্লাস ওয়ান রয়েল ডেথ’ শিরোনামের ওই পাঠক্রমের আয়োজন করেছে।

রাণী দ্বিতীয় এলিজাবেথ ছাড়াও এই পাঠক্রমের অর্ন্তভুক্ত আছেন প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম।

খবরে বলা হয়, হিউ এডওয়ার্ডের ঘোষণায় ‘রাণী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন’-শিরোনামের একটি নকল ভিডিও ধারণ করা হয়।

বিবিসির একটি সূত্রের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, ‘অন্যান্য সংগঠনের মত আমাদেরও যথাযথ পরিকল্পনা রয়েছে। কি চাওয়া হচ্ছে তা নিশ্চিত করার জন্যই আমরা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ