1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

এ সময় প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নাসিদ ফরহাদ।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি মোটরযান শাখা, লজিস্টিকস শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন।

মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

নাসিদ ফরহাদ বলেন, মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।

তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নীতি-নৈতিকতা বজায় রাখা এবং লোভ-লালসা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।

নাসিদ ফরহাদ আরও বলেন, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকার পাশাপাশি দক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে হবে।

জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ আরএমপির অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ