1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসির পাসের হার কমে ৪৫ দশমিক শূন্য ৬ শতাংশে নেমেছে। করোনা মহামারিতে ২০২০ সালে অটোপাসের পর এবারই পাসের হার সর্বনিম্ন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বোর্ডের ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষা দিয়েছিলেন। এঁদের মধ্যে ৬১ হাজার ৮৯৪ জন পাস করেছেন।

বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের পরীক্ষার্থীদের এবার ২০৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। ছেলেদের ক্ষেত্রে এবার পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ, মেয়েদের ৫৩ দশমিক শূন্য ৩ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে মেয়েরা। এবার বোর্ডের মোট ৪ হাজার ৫২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এঁদের মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন, মেয়ে ২ হাজার ৫৫৫ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষা চলাকালে এবার ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। বিভাগের আট জেলায় এবার মাত্র ৯টি কলেজ শতভাগ পাসের দেখা পেয়েছেন। আর ৩৯টি কলেজের কেউ পাসই করেননি।

এ বোর্ডে ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেমন লিখেছেন, সেভাবেই নম্বর পেয়েছেন। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। তাই সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ