1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

রাজবাড়ীতে শিবিরের সভাপতিসহ আটক ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুন, ২০১২
  • ১৮৭ Time View

রাজবাড়ীতে ছাত্র শিবিরের সভাপতিসহ ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের বকুল তলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পাংশা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ফারুখ হোসেন, সদস্য হাফেজ মো. শিহাব উদ্দিন, তার ছোট ভাই মো. শাহিনুল ইসলাম ও সাদেকুর রহমান।

আটক শিবির সভাপতি মো. ফারুখ হোসেন জানান, ঢাকায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মো. শাহিনুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে জেলা শিবিরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের দুধ বাজার মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বাজার এলাকা পরিদর্শন করে রেল স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে নেতাকর্মীরা স্টেশনের পাশে বকুল তলায় অবস্থান করার সময় পুলিশ পাংশা উপজেলার ৪ নেতাকে আটক করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন খলিফা জানান, শিবিরের কয়েকজন উশৃঙ্খল কর্মী মিছিল বের করে। তারা যাতে কোনো নাশকতা ঘটাতে না পারে সে জন্য ৪ শিবির কর্মীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ