1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

রাজধানীতে গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণে অগ্নিদগ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪
  • ১৫৭ Time View

রাজধানীর প্রগতি স্মরণীর কোকাকোলা মোড়ে শুক্রবার রাত ১২টার দিকে একটি বাসভবনে গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।
ছয়তলা ভবনের দোতলার একটি মেসে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন- শাহজালাল (২০), ইউসুফ হোসেন (২১), সোহেল রানা (২০), রাসেল (১৮) ও হাবিব (২০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
অগ্নিদগ্ধ রাসেল জানান, তারা রাতে শোবার ঘরে সিগারেট পান করার জন্য ম্যাচের কাঠি জ্বালালে হঠাৎ করে ঘরের ভেতরের গ্যাসের পাইপ লাইন বিস্ফোরিত হয়। এতে তারা পাঁচজন অগ্নিদগ্ধ হন।
র‍্যাব-৩ এর সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ