1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

রাখাইনে গণহত্যার প্রমাণ পায়নি মিয়ানমার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ১১৯ Time View

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করেছে কর্তৃপক্ষ। ওই কমিশন জানিয়েছে, রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। খবর বিবিসির।

সম্প্রতি এক রিপোর্টে কমিশনের তরফ থেকে বলা হয়েছে, রোহিঙ্গা মুসলিম নারীদের ওপর গণধর্ষণেরও প্রমাণ পাওয়া যায়নি। সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিমদের হত্যার বিষয়েও ওই রিপোর্টে কিছু উল্লেখ করা হয়নি।

গত অক্টোবর থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর অভিযান শুরু করেছে সেনাবাহিনী। ওই এলাকায় রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন, হত্যা এবং ধর্ষণের অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।

ওই অঞ্চলে সেনাবাহিনী জাতিগত নিধন চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে নীরব থাকায় সমালোচনার মুখোমুখি হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সুচি।

সাবেক সেনাপ্রধান মাইন্ট সুই-এর নেতৃত্বে ওই কমিশন গঠন করেছে মিয়ানমার। চলতি মাসের শেষের দিকেই কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

কিন্তু সাম্প্রতিক সময়ের অনুসন্ধানে গণহত্যার অভিযোগ উড়িয়ে দিল কমিশন। তারা এও দাবি করেছে যে, রাখাইন রাজ্যে এখনও রোহিঙ্গা মুসলিমরা বসবাস করছে। রোহিঙ্গাদের কোনো ধর্মীয় ভবনও ধ্বংস করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ