1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

রাকায় মার্কিন জোটের বিমান হামলায় শিশুসহ নিহত ৮৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৩ Time View

সিরিয়ার রাকায় মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছে। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে বিমান হামলায় নিহতদের মধ্যে অনেক শিশুও আছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাকা শহর। খবর সিবিএস।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এর আগেও দু’টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। মানসুরা শহরে বাস্তুহারাদের ব্যবহৃত একটি স্কুল এবং তাকবা শহরের একটি বাজার ও একটি বেকারিতে হামলা চালানো হয়েছে।

সংস্থাটি বলছে, ওই দুই স্থানেই আইএসের জঙ্গিরা অবস্থান করছিল। কিন্তু একই সঙ্গে সেখানে বহু বেসামরিকও ছিল।

হিউম্যান রাইটস ওয়াচের জরুরি বিভাগের পরিচালক ওলে সোলভাং বলেন, এই হামলাগুলোতে শিশুসহ বহু বেসামরিক নিহত হয়েছে। এরা স্কুলে আশ্রয় নিয়েছিল অথবা বেকারি থেকে রুটি বা খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ওই এলাকায় বেসামরিক নাগরিকরা আছেন কিনা সে বিষয়ে জোটের সদস্যদের জানা উচিত। কারণ তাদের হামলার লক্ষ্য ঠিক ছিল না।

তিনি বলেন, এর আগে গত মার্চের ২০ তারিখে হামলার ঘটনায় মানসুরা শহরের বাদিয়া স্কুলে ১৬ শিশুসহ কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া মার্চের ২২ তারিখে আরও একটি হামলায় তাবকা মার্কেট এবং বেকারি ১৪ শিশুসহ কমপক্ষে ৪৪ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ