1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ

রবি’র নিরাপত্তা সপ্তাহ পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০২ Time View

দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে কর্মীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচী পালন করলো মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।kasldasdasd

প্রতিষ্ঠানটির ভেতরে কর্মীদের নিরাপত্তার সাথে কাজ করার ব্যাপারে উদ্যোগী করতে বেশ কয়েকটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ঢাকা এবং আঞ্চলিক অফিসগুলোতে ‘ঝুঁকি সনাক্তকরণ’ বিষয়ে সচেতনতা তৈরির সেশন অনুষ্ঠিত হয়। কার্যক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা নিয়ে কর্মীদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা থেকে চিহ্নিত ঝুঁকিসমূহ তাৎক্ষনিকভাবে সেইফটি টিমের মাধ্যমে সমাধানও করা হয়।

নিরাপত্তা সপ্তাহের অংশ হিসাবে, প্রতিষ্ঠানটির সকল কর্মীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, সড়ক নিরাপত্তা, ঝুঁকি সনাক্তকরণ, অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা নীতি বিষয়ে সচেতনতা তৈরির জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এসএমএস করে কুইজের উত্তর দেওয়ার মাধ্যমে রবি’র কর্মীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা রবি’র কর্মীদের প্রত্যেককে নিজের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন।

সড়ক নিরাপত্তা বিষয়ক সেশনের মাধ্যমে ‘নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচীটি শেষ হয়। সেশনটি পরিচালনা করেন খ্যাতিমান চলচ্চিত্র তারকা এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ