1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

রংপুরে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ২১২ Time View

210রংপুরের পীরগাছা উপজেলার কালিগঞ্জ হাড়িয়াপাড়া গ্রামে সেচ পাম্প নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় প্রদান করেন।

রায়ে অভিযুক্ত ১৬ জন আসামির মধ্যে আশরাফ, হোসেন, রওশন, মানিক, হামিদ, নজরুল ও আবুল হোসেনকে যাবজ্জীবন এবং হাশেম, রশিদ, মতলুব ও রফিকুলের বিভিন্ন মেয়াদে সাজা ও পাঁচজনকে খালাস প্রদান করা হয়।

আদালত সূত্র জানা যায়, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের হাড়িয়াপাড়া কালিগঞ্জ গ্রামের আব্দুর রশীদের সঙ্গে বরেন্দ্র প্রকল্পের সেচ পাম্প নিয়ে একই এলাকার আশরাফ, হোসেন গংদের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ২০০৬ সালের ২৭ মে সকাল আটটার দিকে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হলে আব্দুর রশীদের জ্যাঠাতো ভাই জিল্লুর রহমান (৫৫) লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ওই দিন সন্ধ্যায় মারা যান তিনি। এ ঘটনায় আব্দুর রশীদ বাদী হয়ে পরদিন ২৮ মে পীরগাছা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন আদালতে মামলাটি বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার এর রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় সকল অভিযুক্তরা উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফারুক মো. রেয়াজুল করিম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. আব্দুর রশীদ চৌধুরী ও রইচ উদ্দিন বাদশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ