1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত বছরগুলোর মতো এ বছরেও প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রতি তার শুভেচ্ছার নিদর্শন স্বরূপ রাজধানীর কলেজ গেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফুল, ফল ও মিষ্টি পাঠান।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার উপহার সামগ্রী নিয়ে যান। এরপর তারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কাছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করেন।

এ সময় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের এবং শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

জাতি আজ ৫১তম বিজয় দিবস উদযাপন করছে। ১৯৭১ সালের এদিনে, দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি দখলদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনেন। ৫০ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ