1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

যুদ্ধাপরাধীদের বিচার অগ্রসর হওয়ায় সংঘাত বাড়ছে: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুলাই, ২০১২
  • ১৭১ Time View

যুদ্ধাপরাধীদের বিচার যতোই অগ্রসর হচ্ছে সংঘাতমুলক রাজনীতি ততোই বাড়ছে বলে জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার সন্ধ্যায় পুড়ে যাওয়া এমসি কলেজ ছাত্রাবাস পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে তিনি একথা জানান।

সিলেট সার্কিট হাউসে ব্রিফিংকালে সুরঞ্জিত বলেন, “এমসি ছাত্রাবাস পোড়ানো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সম্পূর্ণ রাজনৈতিক ঘটনা এবং একটি আদর্শের লড়াই এতে রয়েছে। কারণ, কোন সম্পদ নিয়ে এ ঘটনা ঘটেনি। আদর্শগত রাজনীতির কারণে ঘটনাটি বড় হয়ে গেছে। ঘটনার পেছনের ঘটনা হচ্ছে, উগ্র সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদের উত্থান। তাই এটা নিয়ে অন্য কোন এজেন্ডা যাতে বাস্তবায়িত না হয় সে জন্য সজাগ থাকতে হবে।”

ছাত্রবাস পোড়ানো নিষ্ঠুর ও বর্বরোচিত ঘটনা আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “এ ঘটনা জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িক, বিদ্বেষমূলক ও প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিক্রিয়া। এ ঘটনাকে শুধু আবেগ দিয়ে দেখলে চলবে না। অবশ্যই রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে দেখতে হবে।”

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, যুবলীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৮ জুলাই শিবির-ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে শতবর্ষের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুরু থেকেই অগ্নিসংযোগের অভিযোগ ওঠে ছাত্রলীগের টিলাগড় এলাকার আজাদ-রণজিৎ গ্রুপের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ