1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্র ও ইইউতে রপ্তানি পোশাকের দাম কমেছে দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষ ছাড়া মেলে না সেবা

যুদ্ধবিরতি নিয়ে তুর্কি গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৬ Time View

তুরস্কের গোয়েন্দাপ্রধান হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। রবিবারের এই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবর আনাদোলু এজেন্সির।

সূত্র জানায়, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন) প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে হামাসের প্রতিনিধিদলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন হামাসের নেতৃত্বপরিষদের প্রধান মুহাম্মদ দারবিশ।

বৈঠকের প্রথমেই গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।

এ ছাড়া বৈঠকে গাজায় মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে এবং দ্রুত সহায়তা পৌঁছানোর লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়।

এই সংকটময় সময়ে ফিলিস্তিনের বিভিন্ন গ্রুপের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে ইব্রাহিম কালিন জোর দিয়ে বলেন, তুরস্ক সব সময় ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ