1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার ব্যাংকে বিদেশি ‍মুদ্রা জমা রাখতে পারবে মানি চেঞ্জাররা ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন চট্টগ্রামে ডেঙ্গু ৩ ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু কাউকে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ৩ হাজার কোটি টাকার নতুন ঋণ চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৩ Time View

বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও ৬২ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, যুবসমাজ ও দুর্গম এলাকার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা হিসেবে কোভ্যাক্স-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও ৬ দশমিক ২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা অনুদান দিয়েছে।

এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মোট টিকার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ মিলিয়নেরও (৫.১ কোটি) বেশি এবং সামনে আরও টিকা আসবে।

এ সম্পর্কে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা’ফেইভ বলেন, সম্প্রতি ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা প্রদানের মাইলফলক অতিক্রম করায় আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবনরক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ দেশের ৭০ শতাংশ মানুষকে পুরো ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ