1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় ২ লাখ ৪০ হাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মার্চ, ২০১২
  • ১৮২ Time View

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত অভিবাসীর সংখ্যা বর্তমানে ২ লাখ ৪০ হাজার। সম্প্রতি পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে আসে।

সম্প্রতি প্রকাশিত সরকারি প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় এক কোটি ১৫ লাখ।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা তদারককারী প্রতিষ্ঠান হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০০০ থেকে ২০১১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী আগমনের হার বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে।

এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা ৮৪ লাখ ৬০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ১ কোটি ১৫ লাখে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয়দের স্থান সপ্তম। এই তালিকায় শীর্ষে আছে মেক্সিকোর অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৬৮ লাখ অবৈধ মেক্সিকান অভিবাসী রয়েছে । তালিকায় এরপরই আছে এল সালভেদরের অভিবাসীরা। তাদের সংখ্যা ৬ লাখ ৬০ হাজার। এর পাশাপাশি গুয়েতেমালার ৫ লাখ ২০ হাজার এবং হন্ডুরাসের ৩ লাখ ৮০ হাজার লোক অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বাস করে।

২ লাখ ৮০ হাজার অবৈধ অভিবাসী নিয়ে চীন তালিকার পঞ্চম স্থানে অবস্থান করলেও এশীয় দেশগুলোর মধ্যে তাদের অবস্থান প্রথম। এর পরপরই ২ লাখ ৭০ হাজার অবৈধ অভিবাসী নিয়ে এশীয় তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ফিলিপিনো বংশোদ্ভূতরা। তালিকায় ভারতীয় বংশোদ্ভূতদের অবস্থান ফিলিপিনোদের পরই । এছাড়া ভিয়েতনামী বংশোদ্ভূত অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ