1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

যারা সংবিধান মানেন না তাদের এদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না : নাসিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১৫৭ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সংবিধান মানেন না তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘সংবিধান ছাড়া দেশ চলতে পারেনা। অসংবিধানিক পথে কেন ক্ষমতায় আসতে চান? যারা সংবিধান মানেন না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তারা এদেশের নাগরিক নয়।’
মোহাম্মদ নাসিম আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় চিকিৎসক সমিতির জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন? কেউ যদি দেশের জনগনের প্রতি অস্থা না রাখে তাহলে সে দোষতো আমাদের নয়।
দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবীণ রাজনীতিবিদ ও সংগঠনের উপদেষ্টা পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ এগো-প্রসের্স এসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. ইউছুফ হারুণ ভূঁইয়া, সংগঠনের মহাসচিব মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সংবিধান অনুযায়ি ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যত যতই কথা বলুক, দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধানে সহায়ক সরকারের কোন বিধান নেই।
বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। আপনার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচনের মাঠে নামুন রেফারি নির্বাচন কমিশন যে কোন মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন। জনগণ যার পক্ষে রায় দিবেন তিনি দেশ পরিচালনার দায়িত্ব পাবেন।
বিএনপির দাবী নাকচ করে মোহাম্মদ নাসিম বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজয় মেনে নিয়েছে। জনগণের রায় মেনে নেয়ার অভিপ্রায় আওয়ামী লীগের আছে। কেউ আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ