1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

যাত্রীবাহী লঞ্চডুবি : ৮ জনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০১৪
  • ১২৫ Time View

lonch7পটুয়াখালীর গলাচিপায় কালবৈশাখী ঝড়ের মধ্যে যাত্রীবাহী লঞ্চডুবির পর উদ্ধার অভিযান চলছে। শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ৮জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- লূৎফা বেগম (৪০), রুনিয়া বেগম (২৫), মনোয়ারা বেগম (৫০), ইসহাক (৬), নিপু বেগম (৩৫), তিন্নি (৬) ও রিশাত (৬), একজনের পরিচয় জানা যায়নি।

জেলা প্রশাসক অমিতাভ সরকার গণমাধ্যমকে জানান, এক শিশুসহ আরো ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, দুপুর ১টার দিকে গলাচিপা লঞ্চঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া এম এল শাথিল কলাগাছিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

তিনি জানান, বিকাল ৫টার দিকে উদ্ধারকারী জাহাজ এমভি হামজা বরিশাল থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লঞ্চটি ডুবে যাওয়ার পরপরই ১৫ যাত্রী সাঁতড়ে তীরে উঠেছে।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হালিম সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা যাত্রীদের উদ্ধারের কাজ করছেন।
 
কলাগাছিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান সাংবাদিকদের জানান, তারা ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন। নিহত প্রত্যেক ব্যক্তির দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ