1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৬৪ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নুরু মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরু মিয়াকে মৃত ঘোষণা করেন।

জাহিদ উদ্দিন নামে এক সহকর্মী জাগো নিউজকে বলেন, ধলপুরের সুতিখালপাড়ে রহমানিয়া অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করেন তারা। সকাল ৮টার দিকে কারখানায় সুইচ চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নুরু মিয়া। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় নুরু মিয়াকে মৃত ঘোষণা করেন। তবে মৃতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জাগো নিউজকে বলেন, তাকে উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ