1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

যাজকদের শিশু নিপীড়ন , স্বীকার করলো অস্ট্রেলীয় ক্যাথলিক চার্চ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬০ Time View

শিশুদের ওপর চার্চের যাজকদের চালানো যৌন হয়রানির কথা স্বীকার করেছে অস্ট্রেলিয়ার রোমান ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ।

ভিক্টোরিয়া রাজ্যে ১৯৩০ সালের পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক শিশু চার্চের যাজকদের হাতে যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছে রোমান ক্যাথলিক চার্চ।

এদিকে এ পরিসংখ্যান প্রকাশিত হওয়ায় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়ার রোমান ক্যাথলিক চার্চ। মেলবোর্নের আর্চ বিশপ ডেনিস হার্ট এ পরিসংখ্যানকে ‘ভীতিকর ও লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

স্থানীয় রোমান ক্যাথলিক চার্চের যাজকদের হাতে শিশুদের যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়ে ভিক্টোরিয়ার প্রাদেশিক পার্লামেন্টে তরফে চালানো অনুসন্ধানে এ সব তথ্য বেরিয়ে আসে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে সমালোচকরা জানিয়েছে ভুক্তভোগীদের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে।

চার্চের বক্তব্য অনুযায়ী গত ৮০ বছরে সংঘটিত ৬২০ টি ঘটনার মধ্যে বেশিরভাগই ঘটেছে ৬০ থেকে ৮০’র দশক পর্যন্ত। এছাড়া বর্তমানে আরও ৪৫টি ঘটনা তদন্তাধীন বলে জানা গেছে।

সাম্প্রতিক সময় যাজকদের হাতে শিশুদের যৌন হয়রানির শিকার হওয়া অস্ট্রেলিয়ার একটি অন্যতম আলোচিত ইস্যু।

২০০৮ সালের জুলাই মাসে অস্ট্রেলিয়া সফরকালে পোপ বেনেডিক্ট ষোড়শ হয়রানির শিকার হওয়া বেশ কিছু ভুক্তভোগীর সঙ্গে সাক্ষাত করেন এবং রোমান ক্যাথলিক চার্চের পক্ষে এজন্য সবার কাছে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ