1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

ম্যানইউ’র হারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৬২ Time View

লেস্টার সিটির কাছে হেরে অপরাজেয় পথচলায় ছেদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাতে উৎসবে মেতে উঠল নগরীর আরেক প্রান্ত। লেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সফলতম দলটি হেরে যাওয়ায় শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল পেপ গার্দিওলার দলের। এই নিয়ে গত চার বছরে তিনবার প্রিমিয়ার লিগ জয় করলো ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার (১১ মে) বিকেলে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি ২-১ গোলে জিতেছে লেস্টার। লুক টমাসের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমান টানেন ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধে সফরকারীদের জয়সুচক গোলটি করেন চালার সুইয়োনজু।

সিটির মাথায় মুকুট উঠতে পারতো গত শনিবারই। তবে সেদিন ঘরের মাঠে চেলসির বিপক্ষে হেরে অপেক্ষা বাড়ে দলটির। লেস্টারের এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই পঞ্চমবারের মতো শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি।

৩৫ ম্যাচে ২৫ জয়, পাঁচ ড্র আর পাঁচ হারে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮০। সমান ম্যাচে দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭০। এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি ৬৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। ৬৪ পয়েন্ট নিয়ে চারে চেলসি ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হাম এবং গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল ৫৭ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।

লিগ কাপ শিরোপা আগেই ঘরে তুলেছে সিটি। এবার জিতল প্রিমিয়ার লিগ। আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসিকে হারাতে পারলেই ট্রেবল পূর্ণ হবে গার্দিওলার অধীনে দারুণ ছন্দে থাকা দলটির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ