1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ম্যানইউর মুখোমুখি আজ ওয়েন রুনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৭ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে সবার নজর থাকার কথা লন্ডন ডার্বির দিকে। যে ম্যাচে মুখোমুখি আর্সেনাল বনাম চেলসি। কিন্তু সব কিছু পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বারুদে ঠাসা ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভার্টন। এই ম্যাচেই দীর্ঘদিনের ক্লাব ম্যানইউর মুখোমুখি হচ্ছেন ওয়েন রুনি। নিজের চিরচেনা ওল্ড ট্র্যাফোর্ডে আজ রুনি প্রতিপক্ষ। ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকরা হয়তো বা আজ ধুয়ো ধ্বুনি তুলবে রুনির বিপক্ষে।

ম্যানইউর বিপক্ষে মাঠে নামার আগে রুনি সম্পর্কে মন্তব্য করেছেন দুই ক্লাবেই তার কোচ হিসেবে থাকা ডেভিড ময়েস। রীতিমত রুনিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন তিনি। ময়েস বলেন, ‘এভার্টনে প্রথম দেখেছিলাম ওকে। ম্যানচেস্টারে গিয়ে ওকে যা পরিণত দেখি, তা অবিশ্বাস্য।’

ম্যানইউ কোচ হোসে মরিনহো আবার জানিয়েছেন, রুনিকে ছাঁটাই করা খুব কঠিন হয়নি তার পক্ষে। কেননা রুনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন ক্লাব ছাড়বেন। তিনি বলেন, ‘রুনি নিজে একজন লিজেন্ড। ওর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা রয়েছে।’ তিনি চিন্তায় কিভাবে সামলাবেন রুনিকে।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হচ্ছে ম্যানইউ এবং এভার্টন। সন্ধ্যা সাড়ে ৬টায় স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হচ্ছে চেলসি এবং আর্সেনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ