1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ম্যাচ ড্র করায় লিভারপুল ম্যানেজার বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ১৮৭ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সাথে দলের ড্রয়ের পর লিভারপুলের ম্যানেজার ব্রেন্ডন aqw-86eqip'রজার্সকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
রবিবার রাতে প্রিমিয়ার লীগের এক খেলায় এভারটনের সাথে ১-১ গোলে ড্র করে লিভারপুল। এই ড্র এর ফলে লিভারপুল নেমে আসে পয়েন্ট তালিকার দশম অবস্থানে। এরপর তাৎক্ষণিক এক সিদ্ধান্তে সাড়ে ৩ বছর ধরে দায়িত্ব পালন করে আসা রজার্সকে সরিয়ে দেয়া হয়।
আমেরিকান মালিকানাধীন এই ইংলিশ ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে, গত মৌসুমে দলের বাজে পারফর্মেন্সের পরও তাকে দ্বিতীয় সুযোগ দেয়া হয়েছিল।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই দলের নতুন ম্যানেজার নিয়োগ দেয়া হচ্ছে।
লিভারপুলের সম্ভাব্য নতুন ম্যানেজারের তালিকায় সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ম্যানেজার জারগেন ক্লপ এগিয়ে আছেন।
এছাড়া রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক কোচ কার্লো আনচেলোত্তি এবং আযাক্স ম্যানেজার ফ্রাঙ্ক ডি বোয়ের নামও শোনা যাচ্ছে সম্ভাব্যদের তালিকায়। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ