1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

মোবাইল কোম্পানীর রাতের প্যাকেজে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ১২৮ Time View

obaidullমোবাইল ব্যবহারকারী স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটদের রাত্রিকালীন কোন প্যাকেজ বাজারে চালু না রাখার নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি।

দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে শনিবার প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে এ তথ্য জানান।

প্রশ্নকর্তা বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনোযোগী এবং খারাপ কাজে জড়িত হয়। এজন্য শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করবে কি না?

মন্ত্রী বলেন, এই অভিযোগ সম্পূর্ণভাবে সত্য নয়। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী হয় ও খারাপ কাজে জড়িত হয়, তা নয়।

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে।

তবে এসব শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের শুধুমাত্র রাত্রিকালীন কোন প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে কমিশন (বিটিআরসি) হতে চলতি বছরের মার্চে একটি নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ