1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

মেলানিয়ার জন্য পোশাক তৈরি করবেন না ফ্যাশন ডিজাইনাররা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১২৪ Time View

9এক সময়কার সুপার মডেল ছিলেন তিনি। অথচ এখন তার পোশাক বানাতেই রাজি হচ্ছেন না ফ্যাশন ডিজাইনাররা। বলছিলাম সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্পের কথা।

বিদায়ী মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনকে নিয়েই্ এখনো হুড়োহুড়ি চলছে ফ্যাশন মহলে। কিন্তু মেলানিয়া ট্রাম্পের নামে অনেকেই নাক সিঁটকাচ্ছেন। এ ব্যাপারে সব থেকে এগিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ফরাসি ডিজাইনার সোফি থিঁওলে। ডিজাইনারদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন তিনি।

ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘কঠোর পরিশ্রম, ব্যক্তি স্বাধীনতা এবং প্রত্যেক মানুষকে প্রাপ্য সম্মান দেওয়ায় বিশ্বাসী আমি। কিন্তু নির্বাচনী প্রচারের শুরু থেকেই সেই বিশ্বাসে আঘাত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বারবার বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তিনি। মানুষের মধ্যে বর্ণবিদ্বেষ ছড়িয়ে দিয়েছেন। এরকম একজন মানুষকে আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তাই পরবর্তী ফার্স্ট লেডিকে নিজের তৈরি পোশাকে পরাতে বিন্দুমাত্র আগ্রহ বোধ করছি না।’

তিনি আরো বলেন, ‘আমি জানি রাজনৈতিক ব্যাপারে নাক গলানো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু টাকার জন্য নীতিবিরুদ্ধ কিছু করতে পারবো না আমি।’

বৃহস্পতিবার থিঁওলের লেখা চিঠিটি প্রকাশ পেয়েছে। ওই চিঠি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ৫২ বছর বয়সী থিঁওলে গত ১৫ বছর ধরে নিউ ইয়র্কে বাস করছেন। ২০০৯ সাল থেকে মিশেল ওবামার জন্য পোশাক তৈরি করছেন তিনি। কিন্তু মিশেলের ব্যক্তিত্ব এবং মূল্যবোধের ছিটেফোঁটাও মেলানিয়ার মধ্যে নেই বলে দাবি তার। আর এ কারণেই হবু ফার্স্ট লেডির জন্য পোশাক তৈরি করতে চান না তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ