1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মেঘনার ভয়াবহ ভাঙন: রামগতি ও কমলনগরে হরতাল চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৭৬ Time View

রামগতি ও কমলনগরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। মেঘনার ভয়াবহ ভাঙন প্রতিরোধের দাবিতে রামগতি ও কমলনগর উপজেলায় এ হরতালের আহ্বান করা হয়েছে।এ ভাঙনের পক্ষে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে এক সপ্তাহ যাবৎ স্বস্ব এলাকায় গণমিছিল, আলোচনা সভার আয়োজন করে হরতাল আহ্বানকারীরা।

কমলনগর উপজেলার নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মোত্তালেব এবং ছাত্র-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে রামগতি উপজেলার আলেকজান্ডার রক্ষা মঞ্চের সমন্বয়কারী ইসমাইল হোসেন রায়হান এ হরতাল কর্মসূচির ঘোষণা করেন।

উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনার অব্যাহত ভাঙনে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ হাজার হাজার একর ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে। হাজার হাজার পরিবার আজ পথের ভিখারী। এ অবস্থা চলতে থাকলে এ ২টি উপজেলার অস্তিত্বও থাকবে না। ভাঙন রোধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ