1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

মৃত্যুঞ্জয়ে প্রথম দিন বাংলাদেশ যুবাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬৫ Time View

আফগানিস্তানের বিপক্ষে ভারতে তিন দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন নিজেদের করে নিয়েছে টাইগার যুবারা। তবে এখনো দিন শেষে ১৭০ রানে পিছিয়ে বাংলাদেশ।

ভারতের বৃহত্তর নয়ডায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। ইজাজ আহমেদের সেঞ্চুরি ও সুলায়মান আরবজাইয়ের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল দলটি। দুজনকেই ফেরান রিশাদ হোসেন।

এই দুইজনের বিদায়ের পর ছন্দপতন ঘটে আফগান শিবিরে। মৃত্যুঞ্জয়ের বোলিংয়ে যাওয়া আসার মিছিলে যোগ দেন তাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। শেষ দিকে ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। মৃত্যুঞ্জয় ৩৯ রানে নেন ৫ উইকেট। ২টি উইকেট পেয়েছেন রিশাদ খান।

জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রান্তিক নওরজ নাবিল ৪৬ ও রিশাদ হোসেন শূন্য রানে অপরাজিত আছে। এর আগে ফাইয়াজ হাবিব ১৩ আর তাহসিন কোন রান না করেই সাজঘরে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ