1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

মুম্বাইয়ে শেবাগের শততম টেস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২
  • ১৪৬ Time View

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নামলেই শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলের সঙ্গে শততম টেস্ট খেলার এলিট ক্লাবে যোগ দিবেন ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শুক্রবার মুম্বাইয়ে ইংলিশদের মুখোমুখি হবে ভারতীয়রা।

ভারতের হয়ে ১০০তম টেস্ট খেলার যোগ্যতা অর্জনকারী অষ্টম খেলোয়াড় হতে যাচ্ছেন শেবাগ। অন্যরা হলেন-টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, গাভাস্কার, দিলিপ ভেঙ্গসরকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ ও কুম্বলে।

৯৯ টেস্টে শেবাগ ২৩ সেঞ্চুরি ও ৩২ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৮৪৪৮। দুটি ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ক্রিকেটার তিনি। প্রথমটি অর্জন করেন ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে। দ্বিতীয়টি আসে চেন্নাই টেস্টে ২০০৮ সালে, প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ