1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে খেলার মাঠ তৈরি: বাবুপুর গ্রাম হতে পারে রোলমডেল বোর্ডে ফল বিপর্যয়ের মাঝেও আলো ছড়াল রাজশাহী কলেজ এনসিএলে দ্বিতীয় দিন শেষে ১০৯ রানে পিছিয়ে রংপুর রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা অডিট টিম ‘ঢাকা দখলের ঘোষণা’ দেওয়া ছাত্রলীগ নেতা কারাগারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে

মুম্বাইয়ে বাংলাদেশিদের তাড়ানোর হুমকি দিয়ে পোস্টার!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭১ Time View

বাংলাদেশিরা অবিলম্বে ভারত ছাড়ো। নাহলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে তাদের তাড়ানো হবে। এমন পোস্টারে ছেয়ে গেছে ভারতের মুম্বাইয়ের বেশ কিছু এলাকা। এতে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির তরফে এমন পোস্টার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে।

তাতে লেখা রয়েছে, বাংলাদেশিরা ভারত ছাড়ো নাইলে এমএনএস স্টাইলে তাড়ানো হবে।

এসব পোস্টারে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) পার্টির প্রধান রাজ ঠাকরে এবং তার ছেলে অমিতের ছবি রয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি গেরুয়া রং এবং শিবাজির রাজ মোহরের ছবি দেওয়া নতুন দলীয় পতাকার উদ্বোধন করেছিলেন রাজ ঠাকরে। একইসঙ্গে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন।

এদিকে ভারতের এই রাজনৈতিক দলটির আগামী ৯ ফেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করতে বিশাল র‍্যালি করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ