1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

মুম্বাইয়ে জনবহুল এলাকায় করোনা টেস্ট বাধ্যতামূলক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৯ Time View

ভারতের মুম্বাইয়ে জনবহুল এলাকাগুলোতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

দেশটিতে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় শপিং সেন্টার, বাস ও রেল স্টেশন এর মতো জায়গাগুলোতে করোনার র‌্যাপিড টেস্টের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুম্বাইয়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় কয়েকটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন এই কোভিড-১৯ নির্দেশিকা অনুসারে কেউ যদি এই বিধি ভাঙে তবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

মুম্বাইয়ে কোনো বহুতলে পাঁচজনের বেশি কোভিড-১৯ সক্রিয় কেসের সন্ধান পাওয়া গেলে তা সিল করে দেয়া হবে বলে জানিয়েছে বিএমসি। হোম কোয়ারেন্টিনে থাকা বাসিন্দাদের হাতে স্ট্যাম্প মেরে দেয়া হবে। লোকাল ট্রেন পুনরায় চালু হওয়ার পর থেকেই মুম্বাই শহরে করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে। তাই মাস্ক ছাড়া কেউ বাইরে বের হচ্ছে কিনা সেদিকে নজরদারি করতে শহরজুড়ে ৩০০ জন মার্শাল মোতায়েন করা হয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের জরিমানাও করা হবে। জনবহুল এলাকায় মাস্ক ছাড়া কাউকে ঘুরতে দেখলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও ঘোষিত নির্দেশনা কড়াভাবে পালন করা হবে, তার জন্য বিএমসি বিয়ের স্থান, অডিটোরিয়াম, রেস্তোরা ও ক্লাবগুলিতে অভিযান চালানো হবে। এ ছাড়া বাইরে থেকে কেউ মুম্বাই শহরে ঢুকলে তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ