1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

মুনাফা বেড়েছে ফু-ওয়াং ফুডের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৮৭ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডের মুনাফা চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৭ সালের অক্টোবর-ডিসেম্বর) আগের বছরের তুলনায় বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ফু-ওয়াং ফুডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মতো চলতি হিসাব বছরের প্রথমার্ধেও কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ফু-ওয়াং ফুডের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যও কিছুটা বেড়েছে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সা, যা ৩০ জুন শেষে ছিল ১১ টাকা ৩৪ পয়সা।

আর চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৪ পয়সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ