1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ১৪৩ Time View

এশিয়া-ইউরোপ সামিটভুক্ত (আসেম) দেশগুলোর ১৩তম সম্মেলনে যোগ দিতে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিডোতে আসেমভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আসেমের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর ১৯ নভেম্বর মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী চ টিন্ট সোয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তার মিয়ানমার যাওয়ার কথা সাংবাদিকদের জানান।

জানা গেছে, আসেম বৈঠকের ফাঁকে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পারে ঢাকা। গতকাল ইউরোপীয় কাউন্সিলে মিয়ানমার নিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, আসেম বৈঠকের ফাঁকে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর ঢাকা সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মিয়ানমার যাবেন। ঢাকা সফর শেষে জাপানের পররাষ্ট্রমন্ত্রীও আসেম বৈঠকে যোগ দিতে মিয়ানমার যাবেন। দুই দিনের সফরে তারো কোনোর আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ