1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

মিশরে সশস্ত্র হামলায় সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫২ Time View

মিশরে সশস্ত্র হামলায় দেশটির সামরিক বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন। উত্তর আফ্রিকার এই দেশটির সিনাই উপদ্বীপে চালানো সশস্ত্র হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

মিশরের সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে শনিবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সেনাবাহিনীর ওই মুখপাত্র আরও বলেছেন, সুয়েজ খালের পূর্বে একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী একটি ‘সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে’।

শনিবার এক বিবৃতিতে মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, সিনাই উপদ্বীপে চালানো সশস্ত্র এই হামলায় আরও ৫ সেনাসদস্য আহত হয়েছেন। তার ভাষায়, ‘সন্ত্রাসী উপাদানগুলোকে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় ধাওয়া ও অবরোধ করা হচ্ছে।’

এদিকে সশস্ত্র হামলায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং ‘সন্ত্রাসবাদকে নির্মূল করার’ প্রতিশ্রুতি দেন।

মিশরের সামরিক বাহিনী অবশ্য এই হামলার বিস্তারিত তথ্য বা হামলার সুনির্দিষ্ট স্থানের কথা প্রকাশ করেনি। তবে উত্তর সিনাইয়ের দুই বাসিন্দা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে সশস্ত্র এই হামলার ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ