1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

মিরপুরে গাইবেন এ আর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫৩ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ২০২০ সালে একাধিক আয়োজনের লক্ষ্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু করোনার মহামারিতে কিছুই হয়ে ওঠেনি। অবশেষে কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে বিসিবির পরিকল্পনার। দেরিতে হলেও আয়োজন করা হচ্ছে ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্ট।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ২০২০ সালের ২১ ও ২৩ মার্চ বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ফরম্যাটে দুটি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। এর জন্য বেশির ভাগ ক্রিকেটারকেও চূড়ান্ত করা হয়েছিল। ম্যাচের সঙ্গে কনসার্টসহ আরও আয়োজনের পরিকল্পনাও ছিল। কিন্তু মহামারির ধাক্কায় কিছুই আলোর মুখ দেখেনি।

তবে ম্যাচগুলোর ভবিষ্যৎ নির্ধারণ না হলেও আয়োজন হতে যাচ্ছে কনসার্টের। ‘হোম অব ক্রিকেট’-খ্যাত মিরপুর শেরেবাংলায় গান গাইবেন এ আর রহমান। সঙ্গে দেশীয়দের নিয়েও থাকছে আয়োজন। প্রাথমিকভাবে আগামী ২৯ মার্চ এ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিজামউদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২৯ মার্চ কনসার্টটি করার। তবে এখনো পুরোপুরি সব কিছু ফিক্সড হয়নি। এ আর রহমান আসবেন। তবে সব ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানাব। আপাতত কনসার্ট নিয়েই পরিকল্পনা এগোচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ