1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

‘মিথ্যা খবরে’ চটেছেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা না থাকা নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। পর্তুগিজ যুবরাজ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি ক্লাব ছাড়তে চান।

কিন্তু ইউনাইটেড তাকে ছাড়তে চায় না। দলের কোচ এরিক টেন হাগ রোনালদোর সঙ্গে আলোচনায়ও বসেছিলেন। কিন্তু ইতিবাচক কিছু হয়নি। রোনালদো তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড়। কেননা ইউনাইটেড এবার চ্যাম্পিয়ন্স লিগে নেই।

এরই মধ্যে খবর, রোনালদোকে ওল্ড ট্রাফোর্ডে রাখতে কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনকে দিয়ে অনুরোধ করিয়েছে ক্লাবটি। এই ফার্গুসনই রোনালদোকে তরুণ বয়সে নিজের হাতে গড়ে তুলেছিলেন।

রোনালদো তাকে বাবা বলে ডাকেন। তাই ফার্গুসনের অনুরোধ পর্তুগিজ যুবরাজ ফেলতে পারবেন না স্বাভাবিকভাবেই। গণমাধ্যমে এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।

রোনালদো এসব শুনে ভীষণ চটেছেন। রীতিমত একহাত নিলেন সাংবাদিকদের। এক ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘আমাকে নিয়ে কথা না বলে যেন একদিনও থাকা অসম্ভব। নাহলে তো গণমাধ্যম অর্থ আয় করতে পারবে না। আপনারা ভালো করেই জানেন, মিথ্যা না বললে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন না। এভাবে চালিয়ে যান, একদিন কিছু সত্য খবর পেয়ে যাবেন।’

রোনালদোর দলবদল নিয়ে বেশ অনেকদিন ধরেই বাজার গরম। চেলসি, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ-তিন ক্লাবই শুরুতে তার প্রতি আগ্রহী ছিল। কিন্তু পরে সরে আসে।

এখন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেসের সাথে নাকি পর্তুগিজ তারকার শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের যোগাযোগ হচ্ছে। রোনালদোর প্রথম পেশাদার ক্লাব স্পোর্টিং লিসবন গেল মৌসুমে লিগে দ্বিতীয় স্থান অর্জন করে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলা। তাই রোনালদোর সেই ক্লাবে ফেরত যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ