1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

মায়ের সহায়তায় সেই ভিডিও বানান রোদসী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

ভিডিও বানানোর অ্যাপস টিকটক ব্যবহার করে শখ করেই বানিয়েছিলেন একটি ভিডিও। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। ‘খুশিতে ঠেলায় ঘোরতে…’ নামের এই ভিডিও এরপর বিভিন্ন মাধ্যমে দেখেছেন লাখ লাখ মানুষ। ভিডিওর সেই সংলাপ সোশ্যাল মিডিয়ায় ‘ট্রেন্ডি’ হয়ে যায়। সেই ভিডিওর প্রকাশ্য ও নেপথ্যে যিনি রয়েছেন তার নাম রোদসী। পুরো নাম আর্শিয়া সিদ্দিকা রোদসী। যিনি টুকটাক মডেলিং এর সাথেও জড়িত।

রোদসী পড়াশোনা করছেন ইংরেজি সাহিত্যে, রাজধানীর উত্তরা ইউনিভার্সিটিতে। কখনো ভাবতে পারেননি শখের বশে বানানো এই ভিডিও এতোটা আলোচনায় উঠে বাসবে, দেশ বিদেশের গণমাধ্যমে উঠে আসবে। রোদসীর ফেসবুকে প্রকাশ করা ভিডিওটির মূল কথাগুলো ২০১৪ সালের নির্বাচনের সময় মাই টিভির সাংবাদিক মাহবুব সৈকতের সঙ্গে নির্বাচনের মাঠে ভোটারদের সঙ্গে কথোপকথন থেকে নেওয়া। সে সময়ই সাংবাদিক মাহবুব সৈকত ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমে আপ্লোড করা হয়। কিন্তু সেসময় ভিডিওটি নিয়ে কথা হয়নি। রোদসী ভিডিও বানানোর পর সেটা আলোচনায় চলে আসে।

ভিডিও বানানো সম্পর্কে রোদসী জানান, ৩১ ডিসেম্বর রাতে নিজেদের বাসায় টিকটক ভিডিও বানানোর চিন্তা মাথায় আসে। এরপর অ্যাপস ঘেটে নির্বাচনের ওই সংলাপ সম্পর্কিত টিকটক পছন্দ করেন। পাশে ছিলেন ছোটবোন আশনা সিদ্দিকী। এখানেই শেষ নয়, রোদসী ও আশনার মা রোকেয়া সিদ্দিকা নীলা এই ভিডিও বানাতে বিশেষ সহায়তা করেন । মাইক্রোফোনের আদলে মেকআপের ব্রাশটি তুলে ধরেছিলেন তাদের মা, আর ভিডিওটিও ধারণ করেন তিনি। এরপর সেটি ফেসবুকে পোস্ট করা হয়।

রোদসী ২০১৬ সালের দিকে একটি টিভি বিজ্ঞাপন ককরেন ওয়ালটন এলইডি লাইট, রেইনবো পেইন্টসহ আরও বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছেন। এছাড়াও । মডেলিং করেছেন সংগীতশিল্পী ইমরানের ‘মন খারাপের দেশে’ ও ‘ভাসি-ডুবি’ শিরোনামে দুটি মিউজিক ভিডিওতে। চ্যানেল আইয়ের ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। তারপরেও অভিনয় ও মডেলিংকে পেশা হিসেবে নিতে অনিচ্ছুক রোদসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ