1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

‘মাশরাফির চেয়ে দেশ অনেক বড়’

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১২৭ Time View

সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৬ উইকেটের হার। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ সব কিছু ছাপিয়ে একটাই প্রশ্ন, হটাত কেন মাশরাফির অবসর? কীভাবে শেষটা রাঙিয়ে দিতে চান? আর এ সবকিছুর উত্তরে পাওয়া গেল সেই আগের মাশরাফিকেই।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সত্যি কথা বলতে, একটা ম্যাচ জিতলে সেটা বাংলাদেশ জেতে আর হারলে বাংলাদেশ হেরে যায়। সেখানে মাশরাফির চেয়ে দেশ অনেক বড়। আমার কাছে মনে হয়, প্রথম ম্যাচ হেরেছি, আমরা শেষটা ভালো করতে চাই।’

সংবাদ সম্মেলনে নিজের আকস্মিক অবসর নিয়ে মাশরাফি বলেন, `অবসরের সিদ্ধান্ত নিয়েছি রাত দুইটার দিকে, আর সবার আগে জানিয়েছি মাকে। এরপর বাবা-স্ত্রী, মামা, ঘনিষ্ট বন্ধু-স্বজনদের জানিয়েছি। মাঠে আসার আগেই জানিয়েছি বিসিবি সভাপতি নাজমুল হাসানকে। আর সতীর্থদের জানিয়েছি দুপুর সাড়ে তিনটার দিকে।`

এদিকে বোর্ড বা টিম ম্যানেজমেন্টের দিক থেকে কোনো চাপ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, এই সময় বিতর্ক তৈরি না করে আমাদের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা উচিত। আমার কাছে মনে হয় না, এইসব নিয়ে আলোচনা করার কিছু আছে। আমাদের ক্রিকেট এগিয়ে যাক।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ