1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

মার্কিন শিশুদের সুরক্ষায়আরো কিছু করতেহবে :ওবামা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২
  • ২১২ Time View

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের শিশুদের সুরক্ষায় তাদের আরো বেশি কিছু করতে হবে। এ ধরনের শোকাহত ঘটনার পুনরাবৃত্তি রোধে তার সরকার ক্ষমতার পূর্ণ ব্যবহার করবে বলে ঘোষণা দেন তিনি। শিশুদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশটির কানেকটিকাটে স্কুল শিশু হত্যার ঘটনার পর নিউটাউনে রবিবার এক শোক সভায় ওবামা এ কথা বলেন। খবর বিবিসি ও রয়টার্সের।

শুক্রবার কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক ইলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহতের ঘটনা স্মরণে ওবামা সেখানে প্রার্থনাসভায় যোগ দেন এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। স্থানীয় অধিবাসীদের উদ্দেশে ওবামা বলেন, এ ঘটনায় শুধু এলাকাবাসী নয়, পুরো জাতি শোকাচ্ছন্ন। শোকসভায় ধর্মীয় গুরু ও অঙ্গরাজ্যের গভর্নরের বক্তব্যের পর ওবামা বলেন, আমি এ ঘটনায় গোটা জাতির পক্ষ থেকে সহানুভূতি জানাতে ও প্রার্থনা করতে এসেছি। শুধু আপনারাই শোকাচ্ছন্ন নন, সারা জাতি আপনাদের সঙ্গে কেঁদেছে। আমরা এ ধরনের হত্যাযজ্ঞ আর সহ্য করব না। এর অবসান ঘটাতে হবে। আর তা করতে গেলে আমাদেরকেও বদলে যেতে হবে।

নিহতদের শেষকৃত্য গতকাল সোমবার শুরু হয়। গতকাল দুই শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়।

গত শুক্রবার স্কুলে হামলা চালানো বিশ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম অ্যাডাম লানজা বলে জানিয়েছে পুলিশ। স্কুলে হামলা চালানোর আগে সে তার মাকে খুন করে সেখানে আসে এবং হত্যাকাণ্ডের পর নিজেও আত্মহত্যা করে। লানজা হত্যাকাণ্ডের জন্য আধা-স্বয়ংক্রিয় একটি রাইফেল ব্যবহার করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তার কাছে বেশ কয়েকশ রাউন্ড বুলেট ছিল। এছাড়া তার গাড়ি থেকে দুইটি হ্যান্ডগান ও একটি শর্টগান উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ