1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

মারিওপোলের কয়েক হাজার বাসিন্দাকে রাশিয়ায় পাঠানো হচ্ছে : মেয়র

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

রুশ বাহিনীর সামরিক অভিযানে অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনের মারিওপোল শহর থেকে কয়েক হাজার বাসিন্দাকে রাশিয়ায় পাঠানো হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) রাতে মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

এক টেলিগ্রাম বার্তায় মারিওপোলের মেয়র বলেন, ‘পুরো শহর রুশ বাহিনীর দখলে চলে গেছে। শহরের সীমান্তবর্তী রাশিয়ার প্রত্যন্ত এলাকায় কয়েক হাজার বাসিন্দাকে পাঠানো হয়েছে। শহরের অন্য বাসিন্দাদের ভাগ্যে ঠিক কী ঘটছে, তা অজানা।’

তিনি আরও বলেন, ‘দখলদার রুশ বাহিনী আজ যা করছে, তা আমাদের আগের প্রজন্মের কাছে অতি পরিচিত। বিশেষ করে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর চিত্র দেখেছিলেন। নাৎসিরা জোর করে মানুষদের ধরে নিয়ে গিয়েছিল, মারিওপোলের চিত্রও এখন ঠিক তেমন।’

মেয়র ভাদিম বয়চেনকো আরও বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিককে এক দেশ থেকে অন্য দেশে নির্বাসিত করা হচ্ছে। একবিংশ শতাব্দীতে এটা কল্পনা করা সত্যিই কঠিন।’

রুশ বাহিনীর পুরোপুরি দখলে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল শহর। এ শহরে প্রায় তিন লাখ ইউক্রেনীয় আটকে পড়েছে। রাশিয়ান বাহিনী শহরটিকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে সেখানকার বাসিন্দাদের জন্য খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

মারিওপোলের ৮০ শতাংশ আবাসিক ভবন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির হাসপাতাল, চার্চেও হামলা চালিয়েছে রুশ সেনারা। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান ‍শুরুর পর থেকে শহরটিতে সম্মুখযুদ্ধ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ