1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনীতি নয়: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৭৯ Time View

কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান কিংবা প্রাকৃতিক দুর্যোগে বিএনপিকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। তারা শুধু বড় বড় কথা বলে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের রাজনীতি নয়। তাদের রাজনীতি হচ্ছে কীভাবে ক্ষমতায় যাওয়া যায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে ব্যক্তিগত উদ্যোগে ৮ হাজার অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতে আমরা বিএনপির রাজনীতি দেখেছি, তারা কীভাবে পেট্রল ও বোমা মেরে মানুষকে হত্যা করেছে। বিএনপির শাসনামল ছিল লুটপাট আর দুর্নীতি চ্যাম্পিয়ন। দেশের মানুষ আর বিএনপির শাসন চায় না। দেশের মানুষ উন্নয়নের সঙ্গে আছে, শেখ হাসিনার সঙ্গে আছে।

জাহিদ মালেক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ঈদ-পূজাসহ অন্য ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরেও আমরা ঈদ উপহার ও খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ উন্নয়ন পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ