1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

মাদ্রাসা শিক্ষার্থীদের নির্যাতন বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৭ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের দেশের আদালত শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বন্ধের রায় দিয়েছেন। অথচ মাদ্রাসার শিক্ষার্থীরা এখনো শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার চেষ্টা করছি।

শনিবার (১৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসার কোমলমতি শিশুরা এখনো নির্যাতনের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিষয়গুলো উঠে আসছে। এক্ষেত্রে শিক্ষকদের আরও সচেতন হতে হবে।

সংগঠনটির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ