1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

মাদক সম্রাট গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৫৬ Time View

1592মেক্সিকোর শীর্ষ মাদক চোরাকারবারি জোয়াকুইন এল চ্যাপো গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পনের ব্যাপারে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটি। কারাগার থেকে পালানোর ছয়মাসের মাথায় শুক্রবার আবার গ্রেফতার করা হয় সিনাওলার এই মাদক সম্রাটকে। খবর বিবিসির।

গুজম্যানকে এর আগেও যুক্তরাষ্ট্র তাদের হাতে তুলে দেয়ার জন্যে মেক্সিকোকে অনুরোধ করেছিলো। কিন্তু তখন সে অনুরোধ ফিরিয়ে দিয়েছিলো দেশটি। এবার আর তাকে নিজ ভূখণ্ডে আটক রাখা নিরাপদ মনে করছে না মেক্সিকো।

ছয় মাস আগে গুজম্যান কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগার থেকে পালিয়ে গেলে দেশটির কর্তৃপক্ষকে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও সেই জেলের ভেতরে একটি টানেল খুঁড়ে পালিয়ে যায় গুজম্যান।

মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের সিনাওলা প্রদেশের লস মোচিস শহরে নৌ-সেনারা অভিযান চালায়। শুক্রবার ভোরে অভিযানের সময় সেখানে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। পরে গুজম্যানকে আটক করে পুলিশ।

মেক্সিকোর কুখ্যাত এই মাদকসম্রাটকে ১৯৯৩ সালে প্রথম গ্রেফতার করা হয়। পরে দেশটির পশ্চিমাঞ্চলের একটি কারাগার থেকে ২০০১ সালে পালিয়ে যান তিনি। এছাড়া গত বছরের জুলাইয়ে ১৫ বছরের মধ্যে দ্বিতীয়বার কারাগার থেকে পলায়ন করেন গুজম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ