1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

মাগুরায় সড়ক অবরোধ দ্বিতীয় দিনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ১৪৬ Time View

মাগুরায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকে চলছে টানা দ্বিতীয় দিনের সড়ক অবরোধ কর্মসূচি। এ কারণে সোমবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, কর্মরত অবস্থায় হামলার শিকার হন সুজন শেখ নামে এক বাসচালক। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে বাস চলাচল বন্ধ রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার মালিক গ্রাম এলাকায় হামলার শিকার হন বাসচালক সুজন শেখ। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়। সে মাগুরা শহরের পারলা এলাকার মোসলেম শেখের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ