1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০১৫
  • ১৩৫ Time View
maguraমাগুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি নিহত হয়েছেন।   নিহত আলফু (৪০) মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকাখর্দ্দ গ্রামের লুকমান বিশ্বাসের ছেলে।

তিনি একসময় চরমপন্থি সংগঠনে জড়িত থাকলেও পরে নিজের নামে দল গড়ে হত্যা, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে আসছিলেন বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়ের দাবি।

তিনি বলেন, রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাউতড়া গ্রামে পুলিশের সাথে ‘আলফু বাহিনীর’ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্যও আহত হন।  পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও একটি রামদা উদ্ধার করে।

সুদর্শন রায়ের দাবি, “আলফু তার বাহিনী নিয়ে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার রাউতড়া কলেজিয়েট স্কুলের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে। এ সময় আলফু গুলিবিদ্ধ হন।”

পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে সহকারী পুলিশ সুপার জানান।

তিনি বলেন, “আলফু অস্ত্র মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে আরও অন্তত চারটি মামলা রয়েছে।”

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার শহিদুল ইসলাম বলেন, পুলিশ রাত ২টা ৫০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় আলফু নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ