1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

মাকে নিয়ে মক্কায় যাচ্ছেন আমির খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ আগস্ট, ২০১২
  • ১৮১ Time View

বলিউড মিস্টার পারফেকশনিস্ট আমির খান মা জিন্নাত হুসাইনকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে শিগগিরই সৌদি আরবের মক্কা যাচ্ছেন। হজ্বে যাওয়ার যাবতীয় প্রস্তুতিও তিনি চুড়ান্ত করে ফেলেছেন। তবে কবে তিনি যাত্রা শুরু করবেন, তা এখনো নিশ্চিত হয় নি।

বলিউড সুপারস্টার আমির খান তার রতœাগর্ভা মায়ের মন রক্ষার জন্যই তুমুল ব্যস্ততার মাঝেই পূণ্যভূমি মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে সময় বের করেছেন। আগামী সপ্তাহে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হতে পারেন।

২০১০ সালের ফেব্রুয়ারিতে বাবা তাহির হোসাইনকে হারানোর মায়ের কাছাকাছি থাকার জন্য আমির খান সবধরণের ব্যবস্থা নেন। মাকে তিনি পুনে থেকে মুম্বাই নিজের কাছে নিয়ে আসেন। যেখানেই যান না কেন, মায়ের সঙ্গে যোগাযোগ রাখেন আমির খান। মায়ের মন ভালো রাখার জন্য চেষ্টার কোনো কমতি রাখেন তিনি।

সম্প্রতি আমির খান তার মাকে বিশেষ উপহার দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন । ছেলের কাছ থেকে উপহার হিসেবে মা জিন্নাত হুসাইন চেয়েছিলেন ওমরাহ পালনের সুযোগ। মায়ের এই চাওয়া পুরণের জন্য সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুতি দেন আমির খান। নিয়ম অনুযায়ী, মুসলিম নারীরা স্বামী, ভাই অথবা সন্তানের সঙ্গে হজ্ব বা ওমরাহ পালন করতে পারেন। এ নিয়ম মেনেই মায়ের সঙ্গে ওমরাহ পালনের সব প্রস্তুতিই সম্পন্ন করে ফেলেছেন আমির খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ