1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

মহাখালী ফ্লাইওভারে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩
  • ১৩৪ Time View

fleরাজধানীর মহাখালী ফ্লাইওভারে ঢাকা কলেজের ছাত্র মোঃ আবদুর রউফকে হাতে-পায়ে গুলি ও বৃদ্ধাঙ্গুরি কেটে দিয়ে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার সময় এ ঘটনা ঘটে। তার বাসা ৩০ নং কলেজ রোড, নিউমার্কেট। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ঢাকা কলেজের ইকোনমিক্সে মাস্টার্সের ছাত্র।

রউফের বড় ভাই সাইফুল জানান, উত্তরার এক আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশে মোটর সাইকেল নিয়ে রওয়ানা হয়ে ফ্লাইওভারের কাছে পৌঁছলে সাদা রংয়ের একটি প্রাইভেটকার তার গতি রোধ করে। প্রাইভেটকারে থাকা চার ছিনতাইকারী রউফের হাতে ও পায়ে গুলি করে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলে মোটর সাইকেলটি নিয়ে চলে যায়।

পরে এক সিএনজি চালক রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ