1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের প্রক্রিয়া ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চায় ব্যাংক কর্তৃপক্ষ তানজিন তিশাকে আইনি নোটিশ, ছবি সরানোর দাবি | Boishakhi Online অনুমতি ছাড়া ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ: অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা এশিয়া কাপ আর্চারিতে রুপা পেল বাংলাদেশ মা হারালেন নায়িকা পপি শব্দতরঙ্গ দিয়ে আগুন নেভানোর যন্ত্র: আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ জিতল কিশোরী

মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৫৬ Time View

এডিস মশার লার্ভা নিধনে সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মশা নিধন না করা গেলে পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেল দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় সব জেলার হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে অনেক। এই সময়ে এত ডেঙ্গু রোগী অনাকাঙ্ক্ষিত। হাসপাতালগুলোতে অনেক রোগী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সেবার কাজ করছে। কিন্তু মশা নিয়ন্ত্রণ করতে না পারলে রোগী বাড়বেই। বাসাবাড়িতে মানুষকে সচেতন হতে হবে। আর সিটি কর্পোরেশনকে মশা নিধনে জোড়ালোভাবে কাজ করতে হবে।
জাহিদ মালেক বলেন, প্রাইভেট মেডিকেলে অনেক বেশি সিজার হচ্ছে, যা কাম্য নয়। নবনির্মিত মডেল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারিতে মনোযোগ থাকবে বেশি। পর্যায়ক্রমে আরও মডেল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ