1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আগামীকাল

মধ্যপ্রাচ্য থেকে সেপ্টেম্বরেই বেশি রেমিটেন্স এসেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ২২০ Time View

বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা চলতি (২০১৫-১৬) অর্থবছরের সেপ্টেম্বর মাসে মোট ১৩৪ 15কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। বরাবরের মতোই দেশভিত্তিক রেমিটেন্স প্রেরণের শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এখান থেকে আলোচ্য মাসে মোট রেমিটেন্স এসেছে ৭৬ কোটি ৫৬ লাখ ডলার। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত দেশভিত্তিক রেমিটেন্স প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা সেপ্টেম্বর মাসে ৭৬ কোটি ৬৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এর মধ্যে বরাবরের মতো রেমিটেন্স পাঠানোর দিক থেকে সৌদি আরব শীর্ষে রয়েছে। এদেশ থেকে মোট ২৫ কোটি ৫৮ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। মধ্যপ্রচ্যের বাইরের অন্যান্য দেশ থেকে ৫১ কোটি ডলারের সমপরিমাণ রেমিটেন্স প্রবাসীরা পাঠিয়েছেন।
আলোচ্য সময়ে সৌদি আরবের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ দেশ থেকে ২৪ কোটি ৯৫ লাখ ডলার রেমিটেন্স এসেছে। এরপরেই রয়েছে কুয়েত, ওমান, বাহরাইন ও কাতারের স্থান। এ সময় কুয়েত থেকে ৮ কোটি ৮৯ লাখ, ওমান থেকে ৮ কোটি ৫৮ লাখ, বাইরাইন থেকে ৫ কোটি ১৯ লাখ ও কাতার ৩ কোটি ১৯ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা।
অন্যদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। এরপর রয়েছে মালেশিয়া, যুক্তরাজ্য, সিংগাপুর ও ইতালি। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সের পরিমাণ ২৪ কোটি ৩৮ লাখ ডলার।একই সময়ে যুক্তরাজ্য থেকে এসেছে ৭ কোটি ৯৮ লাখ ডলার। এছাড়া মালয়েশিয়া থেকে ১০ কোটি ৮২ লাখ,সিঙ্গাপুর থেকে ৩ কোটি ১৯ লাখ এবং ইতালি থেকে আসা রেমিটেন্সের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ